লন্ডনের একটি রেস্টুরেন্ট বিশ্বের সবচেয়ে দাবি বার্গার বানানোর দাবি জানিয়েছে। চেলসায় অবস্থিত হাংকি টঙ্ক নামে ঐ রেস্টুরেন্ট তিন সপ্তাহ সময় ব্যয় করে ‘দ্য গ্লামবার্গার’ নামে বার্গারটি তৈরি করে। বার্গারটির মূল দাম এক হাজার ১০০ পাউন্ড হলেও সার্ভিস চার্জসহ এর দাম পড়ে যায় এক হাজার ২৩৭ দশমিক ৫০ পাউন্ড। সূত্র: দ্য টেলিগ্রাফ।
বার্গারটিতে রয়েছে কোবে সোনার পাতা, ওয়াগউইয়ের গরুর মাংসের চপ, হরিণের মাংস, হিমালয়ের লবণ, কানাডার গলদা চিংড়ি, ইরানের জাফরান, সামুদ্রিক মাছের ডিম, জাপানিজ ম্যাচা (এক ধরনের গ্রিন টি), হাঁসের ডিম প্রভৃতি।
প্রত্যেকটি বার্গারে রয়েছে দুই হাজার ৬১৮ ক্যালরি যা একজন পূর্ণ বয়স্ক মানুষের জন্য নির্দেশিত প্রতিদিন ক্যালরি গ্রহণের মাত্রার চেয়ে বেশি।