আবদুল মতিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

 
ভাষাসৈনিক আবদুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বুধবার এই তথ্য জানান। খবর: বাসসের।
ইহসানুল করিম জানান, সৌদি আরবে অবস্থানরত রাষ্ট্রপতি আজ এক শোকবার্তায় বলেন, আবদুল মতিন ১৯৫২ সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনে যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন জাতি তা চিরদিন স্মরণ করবে।
তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন কৃতি সন্তানকে হারালো।
রাষ্ট্রপতি আবদুল মতিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।