রণবীরের চেয়ে বয়সে বড় বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ।
ভারতীয় গণমাধ্যম জানায়, ‘জগ্গা জাসুস’ সিনেমায় রণবীর ও ক্যাটরিনা টিনেজারের চরিত্রে অভিনয় করছেন। যেখানে রণবীরের চেয়ে ক্যাট তিন বছরের বড়। ওই সিনেমায় টিনেজার রণবীরকে ২২ বছর বয়সী ক্যাটের সঙ্গে চুটিয়ে প্রেম করতে দেখা যাবে। তবে বাস্তব জীবনে ক্যাটরিনার চেয়ে দুই বছরের বড় রণবীর কাপুর।
সিনেমাটির পরিচালক অনুরাগ বসু প্রথমবার ক্যাটরিনাকে তার সিনেমায় অন্তর্ভূক্ত করলেন।