কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ইয়াহু

 
 
ইয়াহুর বৃহত্তর প্রকৌশলগত কেন্দ্র বলে পরিচিত ভারতের ব্যাঙ্গালুরের ইয়াহু থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
একটি প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠান থেকে ৪০০ জনের মতো কর্মী ছাঁটাই হতে পারে। তবে এর ফলে এক হাজারেরও বেশি কর্মীর ওপর প্রভাব পড়বে না বলে জানিয়েছে ইয়াহু।
ইয়াহুর একজন মুখপাত্র বলেছেন, ইয়াহুর জন্য ব্যাঙ্গালুর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই থাকবে।
ইয়াহু আরো জানিয়েছে, কিছু কর্মীকে স্থানান্তরের প্রস্তাব দেয়া হবে। তাদের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়াহুর সদর দফতরে স্থানান্তর করা হতে পারে।