মেহেরপুর গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষে নাঈম (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের আরও তিন আরোহী। আহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব হোসেন (৩৯), তার স্ত্রী ফেরিদোসী (৩৫) ও মেয়ে মিতু।
বুধবার দুপুর ১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।