পিরোজপুরের কাউখালীতে পানিতে পড়ে দুশিশুর মৃতু্য হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উজিয়ালখান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আপন ওই উপজেলা যুবদলের সভাপতি সায়েম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, আপন বাড়ির পাশের একটি ডোবার পাশে খেলা করছিল। একপর্যায়ে সে পানিতে পড়ে যায়।
অপর দিকে দপুর ১২ টার দিকে উপজেলার হোগলা বেতকা গ্রামের মো. রিয়াজ হোসেনের মেয়ে নাইমা (৬) বাড়ির পাশের একটি খালে পড়ে গিয়ে মৃত্যু হয়।