সাভারে মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

সাভারে মাদ্রাসা পড়ুয়া সাত বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ফাহিম শেখকে (১৯) আটক করেছে পুলিশ। আটক ফাহিম কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আরকান্দি মেঘনাপাড়া গ্রামের রতন শেখের ছেলে।

সাভার মডেল থানার এস আই প্রাণকৃষ্ণ রায় জানান, ‘ধর্ষণের শিকার ওই শিশুটি তার বাবা মার সঙ্গে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর মহল্লায় ভাড়া থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করে। শনিবার রাতে ওই শিশুটি বাসার সামনে দাঁড়িয়ে ছিলো। এ সময় তাকে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে বাড়ির আরেক ভাড়াটিয়া ইলেকট্রিশিয়ান ফাহিম শেখ। এ সময় শিশুটি চিৎকার দিলে ধর্ষণকারী যুবক পালিয়ে যায়।

আরও পড়ুনঃ সখীপুর-ভালুকা সড়কের বেইলি ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

এ ঘটনায় রবিবার সকালে শিশুটির পরিবার অভিযুক্ত ফাহিম শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে দুপুরে পুলিশ হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ফাহিমকে আটক করে। 

ইত্তেফাক/নূহু