ছুটির তিন দিনে রাজধানীতে ৯ জনের অস্বাভাবিক মৃত্যু

 
ঈদের ছুটির তিন দিনে রাজধানীতে পৃথক ঘটনায় ৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উত্তরখান থানার এসআই নুরুল ইসলাম শিকদার জানান, মঙ্গলবার উত্তরখানের উজানপুরে নদীর পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের হাত-পা বাঁধা ছিল। তার পরনে জিন্স প্যান্ট ও আকাশী রঙ্গের শার্ট ছিলো। ধারনা করা হচ্ছে কে বা কারা তার হাত-পা বেধে শ্বাস রোধে হত্যা করে ডোবার ভিতর ফেলে রাখে।
একই দিন রাতে দক্ষিণখানের মধ্য ফায়েদাবাদ এলাকা থেকে হাজেরা আক্তার মুক্তি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার এসআই মোহাম্মদ শাহজাহান জানান, রাত সাড়ে ১০ টার দিকে ৭৮ নম্বর মধ্য ফায়েদাবাদের চারতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মুক্তির লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে কদমতলীর পূর্ব দোলাইপাড় এলাকার এক নম্বর গলির একটি বাসায় মিঝি আক্তার (২৫) নামে এক নারী বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান।
ঈদের দিন দক্ষিণখানের একটি বাসায় শাহিনা (১৭) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়। দক্ষিণখান থানার এসআই মোহাম্মদ শাহজাহান জানান, গোয়ালটেক এলাকার আজমত আলীর বাসার মেঝে থেকে তার লাশ উদ্ধার করা
রবিবার উত্তরা কল্যাণ সমিতির পার্কের ভিতরের পুকুর থেকে জোবায়ের আহমেদ (১৭) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছেন ডুবুুুরিরা। নিহতের ভাই জামিল জানান, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬/এ নম্বর রোডের ওই পার্কের পুকুরে তার বড় ভাই জোবায়েরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার মৃত্যুর কারন জানা যায়নি।
এছাড়া যাত্রবাড়িতে মাতুয়াইল পশ্চিম পাড়ার একটি বাসা থেকে শারমিন আক্তার (২৬) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। কামরাঙ্গিচরের পশ্চিম নীনগর নারসারী গলি থেকে ঝুনু বেগম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। একই এলাকার হাজি আনসারের বাড়ি থেকে মনির হোসেন নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ডেমরার পশ্চিম টেংরা এলাকার শফিকুর রহমানের বাড়ি থেকে সজিব এলাহী নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শফিক মাদকাসক্ত ছিল। মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।