আফগানিস্তানে চার নারীকে ধর্ষণের অভিযোগে বুধবার ৫ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। অবশ্য জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এই রায়ের সমালোচনা করেছে। তারা আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির কাছে এই মৃত্যুদণ্ড স্থগিতের জন্য আহ্বান জানিয়েছিল। খবর এএফপি’র।
আফগানিস্তানের ডেপুটি এটর্নি জেনারেল রাহ্মাতুল্লাহ্ নাজারি বলেন, ‘পাগম্যান ঘটনায় ৫ ব্যক্তি এবং অপর এক বড় অপরাধীকে আজ সন্ধ্যায় ফাঁসি দেয়া হয়।কাবুলের বাইরে পাগম্যানে এ গণধর্ষণের ঘটনা ঘটে।