ধ্যানচাঁদ আসছে

ভারতীয় ক্রীড়া জগতে আড়ালে থাকা দুই প্রতিবা মিলখা সিং আর মেরি কম এসেছে রূপালী পর্দার আলোয়। তাদের নিয়ে নির্মিত চলচ্চিত্রে তাঁদের বেড়ে ওঠা, নানান প্রতিকূলতা মাড়িয়ে জীবনজয়ের গল্প দেখানো হয়েছে। দর্শক সেগুলো গ্রহণ করেছে বলা চলে। তাই বোধহয় এমন প্রতিভাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ বেড়েই চলেছে। এমনকি বিখ্যাত চলচ্চিত্রকাররা এখন এমন চরিত্র নির্ভর গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে আসছে। করণ জোহর এবার সেলুলয়েডের ফ্রেমে নিয়ে আসতে যাচ্ছে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পক হকিতে সোনাজয়ী ধ্যানচাঁদকে। করণ তার টুইটারে নিজেই খবরটি দিয়েছেন, ‘বন্ধু পূজা, আরতি শেঠি এবং আমি গর্বিত যে কিংবদন্তি ক্রীড়াবিদ ধ্যানচাঁদকে নিয়ে ছবি বানানোর স্বত্ব পেয়েছি।’ এনডিটিভি।