ইসলামিক স্টেটের যোদ্ধারা সিরিয়ার শহর কোবানিতে বুধবার রাতে নতুন করে হামলা চালিয়েছে। শুধুমাত্র বিমান হমালায় শরহটিকে রক্ষার জন্য যথেষ্ট নয় যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পরই এই হামলা চালানো হল। খবর: বিবিসি ও রয়টার্সের।
এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসলামিক স্টেট জঙ্গিরা দুইটি জেলায় বিশেষ করে কুর্দির সীমান্ত শহরে প্রবেশ করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বধীন বিমান হামলা কোবানিকে রক্ষার জন্য যথেষ্ট নয়-পেন্টাগন এমন মন্তব্য করার পর জঙ্গি গ্রুপটি এই হামলা চালাল।
বুধবার ওয়াশিংটন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও এর অংশীদারিরা কোবানি শহরে আটটি বিমান হামলা চালিয়েছে। শহরটি এখনো কুর্দিদের নিয়ন্ত্রণে রয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় ইসলামিক স্টেটের লক্ষ্য বস্তু ধ্বংস করা হয়েছে। এর মধ্যে পাঁচটি অস্ত্রের গাড়ি, সরবরাহ গুদাম, একটি কমান্ড ও কন্ট্রোল কম্পাউন্ড, একটি লজিস্টিক কমপাউন্ড ও আটটি দখলকৃত ব্যারাক। এছাড়া যুক্তরাষ্ট্র ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে তিনটি বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ার সীমন্তবর্তী শহর কোবানিতে তিন সপ্তাহ ধরে চলা যুদ্ধে ৪০০ জনের মতো মারা নিহত হয়েছে ও এক লাখ ৬০ হাজারের মতো সিরিয়ান তুরস্কে আশ্রয় নিয়েছে।