পরিবারের সুখের কৃতিত্ব স্ত্রী গৌরিকেই দিলেন শাহরুখ

 
 
ভারতের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরির ৪৪তম জন্মদিন ছিল গত বুধবার। এ উপলক্ষে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তার সংসারটা সুখে রাখার ক্রেডিট স্ত্রী গৌরিকেই দিয়েছেন কিংবদন্তী এই অভিনেতা।
এক টুইটার বার্তায় লিখেছেন, শুভ জন্মদিন আমার স্ত্রী গৌরি। হয়ত তুমি আজ হাসছ, যেমনভাবে তুমি আমার পরিবারের হাসি ধরে রেখেছ। ভালোবাসা ও শুভ কামনা সব সময়...............
১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ ও গৌরি। তাদের তিনটি সন্তান রয়েছে। তারা হলেন- আরিয়ান, সুহানা ও আবরাম।