যুক্তরাষ্ট্রে মিসৌরির সেন্ট লুইসে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার ঘটনায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ১৮ বছরের ওই কৃষ্ণাঙ্গ কিশোরের হাতে অস্ত্র ছিল এবং পুলিশ কর্মকর্তা তাকে তাড়া করলে সে তিনটি গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে।
বুধবারের গুলির ঘটনায় পুলিশের তাড়া খেয়ে পালানো তিনজনের মধ্যে ছিল ওই কিশোর। পুলিশ তাকে লক্ষ্য করে ১৭ বার গুলি ছোড়ে।
এর আগে ফার্গুসনে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন নিহতের ঘটনায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রায় ২ মাস পর এ ঘটনা ঘটল।