বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৪১৬ হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার বিকেল ২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বিমান বন্দরে হাজীগণকে অভ্যর্থনা জানান।
৮ নভেম্বর পর্যন্ত বিমানের মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটে বাংলাদেশি অর্ধেক হাজিকে দেশে নিয়ে আসা হবে।
বিমান বাংলাদেশ ফিরতি হাজীদের ব্যাগেজে বাড়তি ওজন পরিবহনের সুযোগ দিয়েছে। এই নতুন সিদ্ধান্তে প্রত্যেক হাজী ব্যাগেজে সর্বোচ্চ ৪০ কেজি এবং হ্যান্ডব্যাগে ৭ কেজি ওজন বহন করতে পারবেন।
বিমানের হজফ্লাইট শুরু হয় ২৭ আগস্ট এবং তা অব্যাহত থাকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় বিমান ৫০ হাজার ৩২৯ জন হজযাত্রী বহন করেছে, যা লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
বিমান জানায়, এ বছর প্রথমবারের মতো বিমানের সকল হজফ্লাইট নিজস্ব ফ্লাইটের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং এতে বিমানের ৬০ থেকে ৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বাসস