ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সিংহরি গ্রামের আজগর আলী একটি রিকশা-ভ্যানে চড়ে তাঁর স্ত্রী ও মেয়ে আরিফাকে (৮)  সঙ্গে নিয়ে হরিপুর উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডাঙ্গিপাড়া এলাকায় আরিফার ওড়না রিকশা-ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে আরিফা মাটিতে পড়ে আহত হয়। মুমূর্ষু অবস্থায় হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ বিষয়ে হরিপুর থানায় একটি মামলা হয়েছে।