বৃহস্পতিবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চৌধুরী বাড়ীর সামনে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে আরও চার যাত্রী।
নিহত আবু জাহেদ অনিক (২১) লক্ষ্মীপুর সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
লক্ষ্মীপুর সদর থানার এসআই জিল্লুর রহমান জানান, ভবানীগঞ্জের চৌধুরী বাড়ীর সামনে লক্ষ্মীপুর থেকে ভবানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।