আজ ফিরছেন থাইল্যান্ডে আটকে পড়া নয় বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, থাইল্যান্ডে আটকে পড়া নয়জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।শুক্রবার তাঁরা বাংলাদেশ বিমানযোগে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ শাখার উদ্যোগে ২৬০ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।