ময়মনসিংহের নান্দাইলে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার রাজাবাড়িয়া গ্রামে শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
তারা হলেন-তফাজ্জল হোসেন (৫০) ও স্বপন মিয়া (৩৫)।
জানা গেছে, আবুল খায়েরে সাথে শরাফত আলীর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঐ জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভোরে শরাফত আলীর ছেলে তফাজ্জল ও স্বপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা পলাতক রয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা ও কেউ গ্রেফতার হয়নি।