টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

 
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সকালে সাবরাং বিওপির বিজিবির টহল দল সাববরাং আছারবনিয়া ৪নং সুইচ গেট নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পাচারকারীরা পালিয়ে যায়। 
এ ব্যাপারে টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবুজার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন জানান, উদ্ধারকৃত ইয়াবা সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।