আইফোন সিক্স কিনতে বাড়ি বিক্রি!

 
আইফোনের সঙ্গে খুব কম সংখ্যক মানুষই পরিচিত। দিন যতোই যাচ্ছে ততোই আমরা এর নতুন ভার্সন পাচ্ছি। এর সঙ্গে আমাদের পরিচয়টাও বাড়ছে। বর্তমানে আইফোন সিক্সের কদর বাড়ছে হু হু করে। এই ভার্সনটি  পেতে অনেকেই অনেক ত্যাগ স্বীকার করছেন। কিন্তু বাড়ি বিক্রি করে আইফোন ক্রয়ের কথা কেউ শুনেছেন?  হয়তো না। কিন্তু এবার সেই কাজটিই করেছেন এক মার্কিন নাগরিক।
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের বাসিন্দা আইফোন পাগল ওই ব্যক্তিটি জানিয়েছেন, কেউ যদি তাকে আইফোন সিক্স কিংবা ৩২ জিবি আইপ্যাড দেয় তাহলে তিনি তার তিন বেডরুমের বাড়িটি হস্তান্তর করবেন! তকে কিছু কথা আছে। বাড়ির ওই মালিক দীর্ঘদিন ধরে অস্ট্রিয়ায় বাস করছেন। বাড়িটি দীর্ঘদিন ধরে মেরামতও করা হয় না। আছে ব্যাংক ঋণও! এমনকি তিনি নাকি ওই বাড়িতে কখনো যাননি! চার বছর আগে তিনি ওই বাড়িটি ২৫ হাজার পাউন্ডে কিনেছিলেন। ২০১০ সাল থেকেই বাড়িটি খালি পড়ে আছে। বাড়িটির করও বকেয়া আছে প্রায় চার হাজার পাউন্ড। বাড়ির নতুন মালিককে এই কর পরিশোধ করতে হবে! আর বাড়ির ভাঙ্গা দরজা-জানালা মেরামত করতেও খরচ করতে হবে এক বিরাট অঙ্কের অর্থ, জানিয়েছেন মালিকের আইনজীবী ল্যারি এলস। - ডেইলি মিরর