লতিফ সিদ্দিকীর বিষয়ে কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলন শনিবার

 
 
পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলীগ জামাত নিয়ে কটুক্তিকারী বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য রাখবেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের ব্যানারে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

শুক্রবার পাঠানো এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে।