নিলামে লরেন বেকলের শিল্প সংগ্রহ

 
হলিউডের প্রয়াত নায়িকা লরেন বেকলের সংগ্রহশালায় স্থান পাওয়া চিত্রকর্ম, গহনা এবং আসবাবপত্র নিলামে যাচ্ছে। নিউইয়র্কের বোনহামস নিলাম হাউজ এই নিলাম পরিচালনা করবে।
 
IMG0
 
লস এঞ্জেলস, নিউইয়র্ক ও লং আইল্যান্ডে অবস্থিত লরেনের তিনটি বাড়ির শত শত জিনিসপত্র নিলাম করা হবে। ধারণা করা হচ্ছে, এগুলোর মাধ্যমে তিন মিলিয়ন ডলার তোলা সম্ভব হবে। 
তার সংগ্রহশালা থেকে হেনরি মুরের দুইটি ভাস্কর্য নভেম্বরে নিলাম করা হবে। এছাড়া পাবলো পিকাসের, জোয়ান মিরো ও অ্যালেক্সজান্ডার কালডারের শিল্পকর্ম নিলামে তোলা হবে। 
 
IMG1
 
বোনহামস এর মতে, বোগার্টে ও ক্যাথেরিন হেপবার্ন অভিনীত ‘দ্য আফ্রিকান কুইন’ চলচ্চিত্রের সেটে থাকাকালীন সময় বেকল আফ্রিকান শিল্পের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। 
গত আগস্ট মাসে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হলিউড অভিনেত্রী। সূত্র: বিবিসি ও ডেইল মেইল।