নওগাঁর রাণীনগরে পুকরের বিদ্যুতায়িত পানিতে পড়ে যাওয়া এক শিশুকে বাচাঁতে গিয়ে বিজলী (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সিংগারপাড়া গ্রামের নিজামুল হক দীর্ঘদিন যাবত অবৈধভাবে অন্য বাড়িতে তার টেনে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। শনিবার মধ্যরাতে পুকুরে বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে গেলে পানি বিদ্যুতায়িত হয়। ভোরে পুকুরে মাছ ধরতে গেলে শিহাব (৬) নামের এক শিশু বিদ্যুতায়িত পানিতে পড়ে থাকতে দেখে তার বড় চাচি বিজলী তুলতে গেলে বিদ্যুৎস্পৃৃষ্ট হন। বিজলীকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে তার স্বামী সুবীর তাকে উদ্ধার করতে গেলে তাকেও বিদ্যুৎ শক করলে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। বিজলীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার ভিত্তিতে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।