নেত্রকোনায় আওয়ামী লীগ অফিসে হামলা-ভাংচুর

 
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে শুক্রবার গভীর রাতে কে বা কারা হামলা চালিয়ে ভাংচুর করেছে এবং বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করেছে।
নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন শনিবার জানান, এই এলাকার বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
এদিকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণেই নিজেরাই  অফিস ভাংচুর করে।
এ ব্যাপারে অজ্ঞাত নাম করে নেত্রকোনা থানায় মামলা হয়েছে।