বেনাপোলের পুটখালি ও খলশী সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় নাগরিকসহ ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন-রবীন্দ্রনাথ ব্যাপারী (৩৫) ও আজগর আলী (৪১)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, পুটখালি সীমান্ত এলাকা থেকে সকালে রবীন্দ্রনাথ ব্যাপারী নামে এক যুবকরে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আধা ঘণ্টা পর একই এলাকার খলশী সীমান্তবর্তী খাল থেকে আজগর আলী নামে অপর এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবীন্দ্রনাথ ব্যাপারী খুলনার বটিয়াঘাটা উপজেলার পূণ্যচরণ ব্যাপারীর ছেলে ও ভারতীয় নাগরিক আজগর আলী কোলকাতা শহরের চকগাছি এলাকায় আলী আহমেদের ছেলে। কি কারণে, কারা এই হত্যাকা- ঘটিয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।