ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অসংখ্যা মামলার আসামি ব্যস্ত খোকন গ্রেফতার হয়েছেন। শনিবার তাকে গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুর রহমান বলেন,দীর্ঘ দিন ব্যস্ত খোকন মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বাগমারা বাজারে তার অফিস কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল,১৩ রাউন্ড গুলি,২০০পিচ ইয়াবা, ১০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
ব্যস্ত খোকন উপজেলার গালিম পুর ইউনিয়নের মোসলেম হাটির গ্রামের মহিউদ্দিনের ছেলে।