ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন কাজ করছে। বিগত সরকারের আমলে সংখ্যালঘুদের উপর অন্যায়, জুলুম, নির্যাতন করা হয়েছে। কিন্তু এখন আর তা মেনে নেয়া হবে না। কঠোর হস্তে তা প্রতিহত করা হবে।
শনিবার দুপুরে সিংড়া কেন্দ্রীয় মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবর্ধনা ও শ্রী শ্রী শারদীয় দূর্গোত্সব পূনর্মিলনী ২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মশিউর রহমান, এসপি বাসুদেব বণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা পূজা উপযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বিহারী দাস প্রমুখ।