মন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল উপজেলার গাওঁদিয়া গ্রামের পাশে পদ্মায় গোসল করতে গেলে বিকেলে ঢাকার বংশালের ছুরিটোলা আলু বাজার এলাকার আব্দুর ছাত্তারের ছেলে মো. রাহাত (২৩) পানিতে যুব মারা যায়।
অপর দিকে বিয়ে খেতে এসে উপজেলার শিমুলিয়া গ্রামের পদ্মায় গোসল করতে নেমে নারায়নগঞ্জ বন্দর এলাকার ইদ্রিস মোল্লার ছেলে হূদয় (১০) ও একই এলাকার শাহ আলমের ছেলে মামুন (৮) সাতার না জানায় পানিতে ডুবে মারা যায়।