বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে রবিবার দুপুরে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রশাসনিক প্রস্তুতির মধ্যেই প্রধানমন্ত্রী বঙ্গভবনে গেলেন।
রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সাধারণত বিদেশ সফর শেষে এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।