গাড়ি ভাংচুর মামলা: নাসির উদ্দিনের চার সপ্তাহের জামিন

গাড়ি ভাংচুর মামলায় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে চার সপ্তাহের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া এই সময়ের মধ্য নিম্ন আদালতে তাকে আত্মসমর্পন করতে হবে।
রবিবার দুপুরে হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। বিচারপতি বোরহান উদ্দিন ও আবু তাহের মো. সাইফুর রহমান এই রায় প্রদান করেন।
গত ১ অক্টোবর গাড়ি ভাংচুরের অভিযোগে ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করা হয়েছিল।