পুটখালী সীমান্তে শিশুসহ ১৮ নারী-পুরুষ আটক

অবৈধ পথে ভারতে প্রবেশের সময় রবিবার ভোরে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১৮ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

২৩ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি সদস্যরা সীমান্তের বালুর মাট এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ১৮ নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। এ সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।

আটককৃতদের মধ্যে নয় নারী, সাত পুরুষ ও দুই শিশু রয়েছে। এদের বাড়ি বরিশাল,নড়াইল, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।