ফরিদপুরে পৃথক ঘটনায় ২ জন খুন

 
ফরিদপুরে পৃথক ২টি স্থানে জমি ও বিবাহ সংক্রান্ত ঘটানায় দুইজনকে হত্যা করছে সন্ত্রাসীরা। একই রাতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই জনকে জবাই করে ও কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর কালিতলা গ্রামের ব্যবসায়ী নকুল কুমার সরকারকে সন্ত্রাসীরা তার নিজ বাড়িতে জবাই করে ও কুপিয়ে নির্মমভাবে খুন করে। ৮/১০ জনের একটি মুখোশ পড়া সন্ত্রাসী দল নকুল সরকারকে ঘর থেকে টেনে হিঁচরে বের করে বারান্দায় এনে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ সময় নকুল সরকারের স্ত্রী রিক্তা সরকার স্বামীকে বাঁচাতে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। আহত রিক্তা সরকারকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নকুল বিশ্বাসকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
অপরদিকে রাত ১২ টার দিকে ফরিদপুর শহরতলীর কৈজরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মালেক শেখ নামে আরো ১ একজন একইভাবে খুন হয়েছেন। মালেক শেখের স্ত্রী লিলি বেগম এবং তার ছেলে শাকিম আহত করয়েছেন। আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত দেড় মাস আগে মালেক শেখ দ্বিতীয় বিয়ে করে। এই বিয়ের জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
 
পৃথক দুটি খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা গেছে।