রনবীর-ক্যাটরিনা একই ছাদের নিচে

বলিউড সিনেমার তারকা জুটি রনবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ একই ছাদের নিচের বাসিন্দা বনে গেছেন। রণবীরের অস্ত্রোপচারের পর থেকে সম্পর্কের রেশ তীব্রতর করতে ক্যাটরিনাই তার দেখভাল করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
 
ভারতীয় গণমাধ্যম জানায়, ক্যাট-রণবীর তাদের সম্পর্কের বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন। তবে ২০১৩ সালে স্পেনের ইবিজা দ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর সময় ক্যামেরাবন্দী হয়ে যায় এই জুটির ঘনিষ্ঠ কিছু মুহূর্ত। ব্যস এতেই সংবাদমাধ্যমের সামনে এক প্রকার বাধ্য হয়েই মুখ খুলে ওই খবরের সত্যতা সম্পর্কে জানান দিতে হয় রণবীরকে।
 
ধারণা করা হয়, 'আজাব প্রেম কি গাজাব কাহানি'র সেটে দুই জন দু’জনার প্রেমে পড়ে যান। প্রেমের সম্পর্কের রেশ শেষমেষ পরিণয়ে গড়াবে কীনা তা-ই এখন দেখার বিষয়।