ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশনের কাছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও চট্টগ্রাম-সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় ঢাকাগামী সূর্বণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে ও কালনী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলস্টেশনে আটকা পড়ে। দুঘণ্টা পর বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে।
রবিবার সকালে ঢাকা-গামী উপকুল এক্স্রপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১০টা ৫৭ মিনিটে ছেড়ে যাওয়ার পর তালশহর রেলষ্টেশনের কাছে পৌছলে সাড়ে ১১টার সময় পিছনের ৩টি বগির ১২টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে পূর্বাঞ্চলীয় অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সহকারী রেল স্টেশন মাস্টার মাইনুল হোসেন জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর তালশহর স্টেশনের কাছে পৌঁছলে পিছনের ৩টি বগি লাইচ্যুত হয়। আখাউড়া রেল জংশনের উদ্ধারকারী দলকে খবর দেয়ার পর উদ্ধারকারী দল আখাউড়া থেকে রওয়ান দিয়েছে।
আখাউড়া রেলজংশনে এক কর্মকর্তা জানান, উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে। দুর্ঘটনাকবলিত উপকূল এক্সপ্রেসের ৫টি বগি রেখে ঢাকা রওয়ানা দিয়েছে। উদ্ধার কাজ শেষ হতে আরোও দুই ঘণ্টা সময় লাগতে পাড়ে।