প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, আওয়ামী লীগ সভানেত্র শেখ হাসিনা যদি ওয়ান ইলেভেন পরবর্তীতে দেশে না আসতেন, তাহলে দেশ গণতন্ত্র ফিরে পেত না। শত বাধা অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ওই সময় দেশে ফিরে এসেছিলেন বলেই দেশ গণতন্ত্র ফিরে পেয়েছে।
রবিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু কবিতা পরিষদ আয়োজিত ‘দুর্জয় সূর্য সন্তান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গওহর রিজভী বলেন, দেশ স্বাধীন করার আগে বঙ্গবন্ধু বাঙালিকে জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চেয়েছিল একটি পক্ষ। সেই মুহূর্তে শেখ হাসিনা দেশে এসে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে এনেছিলেন। যদি শেখ হাসিনা দেশে না ফিরতেন তাহলে হয়তো তারা সফল হত। গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ে গরিবের স্বাথর্েন্নায়নে কাজ করেন।
সংগঠনের সভাপতি কবি আবুল বাসারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপদেষ্টা রুহুল আমীন, কবি নুরুল হুদা প্রমুখ।