শংকিত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা..........



সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দুর্বল ফর্ম অব্যাহত থাকায় আসন্ন বিশ্বকাপে জাতীয় দলের ভাল করার সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সাবেক গ্রেটরা। চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই বাজে ভাবে পরাজিত হয়েছে পাকিস্তান দল। আগামী বছর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে দলের ভাল করার সম্ভাবনা নিয়ে তাই শংকিত দেশটির সাবেকরা।
সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সাবেক অধিনায়ক হানিফ মোহাম্মদ বলেন,‘ দুই ম্যাচে আমাদের ব্যাটসম্যানদের খেলার ধরন দেখে আমার খুব কস্ট লাগল। কারন একেক জনের মধ্যে আবেদনের এবং ক্রিকেট জ্ঞানের পুরোপুরি অভাব দেখলাম।’
খেলোয়াড়ি জীবনে ম্যারাথন ইনিংস খেলার সক্ষমতার কারনে লিটল মাস্টার হিসেবে খ্যাতি অর্জন করা হানিফ বলেন টি-২০ ক্রিকেটের প্রভাবও পাকিস্তানের ভবিষ্যত ব্যাটসম্যানদের ধ্বংস করার ক্ষেত্রে দায়ী।
তিনি আরো বলেন,‘ আমাদের ব্যাটিং পারফরমেন্স দেখাটা খুবই হতাশাজনক। ভাল শুরু করার পর তারা আউট হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে টি-২০ ক্রিকেট তাদের অভ্যাসকে ধ্বংস করছে ও তারা নিজেদের মানিয়ে নিতে উচ্ছুক নয়।’
হানিফ বলেন পাকিস্তান যদি না তাদের ব্যাটিংয়ে স্থিতিশীলতা আনতে পারে তবে বিশ্বকাপে তাদের ভুগতে হবে।
তিনি আরো বলেন,‘ আমাদের সময়ে দেশের জন্য খেলতে পারার আগ্রহ এবং ভাল করতে পারাটাই ছিল সব কিছুর উর্ধে এবং বিশ্বকাপ জয়ের জন্য আমাদের সেই স্পিরিটটাই দরকার।’
সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ দলের ব্যাটিং লাইন আপের সমালোচনা করেন।
ইউসুফ বলেন,‘ কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছিনা। এমনকি ওপেনিং জুটিতে ১২৬ করার পরও বাকি ব্যাটসম্যানরা কিছু করতে ব্যর্থ হয়েছে। খেলোয়াড়রা তাদের নিজেদের পরিবর্তন না করলে কোচিং স্টাফ যত শক্তিশালীই হোকনা কেন আপনার কোন পরিবর্তন আসবেনা।’
কোচ হিসেবে ওয়াকার ইউনিস সফল হবেনা বলে নিজের পুর্বের শংকাই সত্যি হতে চলছে বলেও মনে করছেন সিনিয়র এ ব্যাটসম্যান।
ইউসুফ বলেন,‘ আমি সব সময়ই বলে আসছি ওয়াকার একজন গ্রেট খেলোয়াড় ছিলেন, কিন্তু ভাল অধিনায়ক কিংবা কোচ নন। কারন এ দুইটা ভিন্ন বিষয়।বব উলমার বড় খেলোয়াড় ছিলেন না কিন্তু একজন ভাল কোচ ছিলেন। ম্যানেজমেন্টে খুবই ভাল ছিলেন এবং খেলোয়াড়দের তাদের যোগ্যতার বিষয়টি অনুধাবন করাতে পেরেছিলেন। এখন দলে তেমনটা ঘটতে আমি দেখছিনা।’
ইউনিস খান এবং শহিদ আফ্রিদিকে উলমার দলের নিয়মিত সদস্য তৈরী করেছিলেন বলে দাবী করেন ই্উসুফ।
নিজেদের মানানসই কন্ডিশনে একটি দুর্বল অস্ট্রেলিয়াকে পাকিস্তান যদি হারাতে না পারে তবে বিশ্বকাপে তাদের কাছ থেকে ভাল কিছু আশা করাটা বোকামি।
সাবেক কোচ ও প্রধান নির্বাচক মহসিন খান বলেন অধিনায়ক মিসবাহর উপর বিশাল চাপ দেখে হাতাশ তিনি।
মহসিন বলেন,‘ অধিনায়ককে আরো বেশি উৎসাহ এবং সমর্থ যোগাতে হবে। কেননা পুনরায় সে রানে ফিরতে পারলে সার্বিকভাবে তার ভাল একটি প্রভাব দলের উপর পড়বে এবং বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস আরো প্রগাঢ হবে।’