কবি নির্মলেন্দু গুণ হাসপাতালে




কবি নির্মলেন্দু গুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গির চর নিজ বাসভবনে হার্ট অ্যাটাক করলে তাকে প্রথমে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে জাপান-বাংলাদেশ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবার তাকে ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই ইমার্জেন্সি ইউনিটে তার চিকিৎসা চলছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, এটি মেজর অ্যাটাক বলেই ধারণা করা হচ্ছে। ইসিজি রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।