রোববার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে এক নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশের বটতলায় একটি মিষ্টির প্যাকেট পড়ে ছিল। সাড়ে নয়টার দিকে দুই কিশোর প্যাকেটটি খুলতেই নবজাতকের লাশ দেখতে পায়।