ঢাকাগামী বাসের শ্রমিকদের মারধর ও চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে রোববার সকাল থেকে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হয়েছে।
মারধরের শিকার কয়েকজন শ্রমিকের কাছ তেকে জানা গেছে, ঈদের পর যাত্রীদের চাপ থাকায় সুনামগঞ্জ থেকে কয়েকটি অতিরিক্ত বাস দিয়ে প্রতিবছর যাত্রী পরিবহন করেন তাঁরা। এবারও ঢাকাগামী যাত্রীদের সুবিধার্থে কয়েকটি অতিরিক্ত বাস দিয়ে যাত্রী পরিবহন করেন। এতে ক্ষুব্ধ হয়ে কুমারগাঁও বাসস্ট্যান্ডের শ্রমিকেরা ঢাকাগামী একটি বাস আটকে রাখেন। এটি গত শুক্রবারের ঘটনা।
একইভাবে শনিবার আবার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় ঢাকাগামী একটি বাসের শ্রমিকদের মারধর করা হয়। এ কারণে শনিবার রাতে ঢাকা থেকে কোন বাস সুনামগঞ্জে যাত্রী নিয়ে আসেনি। এরপর রোববার সকাল থেকে সুনামগঞ্জ থেকে ঢাকায় কোনো বাস ছেড়ে যায়নি।
সুনামগঞ্জে শ্যামলী পরিবহনের দায়িত্বে থাকা হোসেন আহমদ জানান, প্রায় সময়ই সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শ্রমিকেরা ঢাকাগামী বাসের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাস আটকে রাখেন। এ কারণেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসার চেষ্টা চলছে।’