পিয়াস করিম মারা গেছেন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

জানা গেছে, সোমবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাজধানীর স্কয়ার হাসপাতালে খবর দেন। অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডির বাসা থেকে হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়।