‘‘শুধুমাত্র সৃষ্টিকর্তার প্রেমে ডুবে থাকতে চাই। আমি মনে করি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট রাখার জন্যই আমার জন্ম হয়েছে। বলিউডে ফেরার কোন ইচ্ছেই আমার নেই। আমি সব কিছু থেকে অনেক দূরে আছি। ভাল আছি।’’
কথাগুলো নব্বই দশকের পর্দা কাঁপানো বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির।
১৯৯২ সালে ‘তিরঙ্গা’ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু এই আবেদনময়ীর। আবেদন, রূপ, গ্ল্যামার, অভিনয় আর পারফরমেন্সের কারণে নব্বই দশকের বলিউডের সেক্সবোম্ব হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। এখনও সেই দশকের সবচেয়ে হট অভিনেত্রী হিসেবে ধরা হয় মমতাকে। ‘করণ অর্জুন’, ‘সাবছে বারা খিলাড়ি’, ‘বাজি’, ‘আন্দোলন’, ‘ঘাতক’, ‘বেকাবু’সহ মমতা অভিনীত অনেক সিনেমাই ব্যবসা সফলতা অর্জন করে। অভিনয়ের বাইরে স্টারডাস্ট ম্যাগাজিনে নগ্ন হয়ে পোজ দিয়েও বেশ বিতর্কিত ছিলেন তিনি। সবচেয়ে অবাক করা খবর সেক্সসিম্বল এই অভিনেত্রী এখন হয়ে গেছেন যোগীনি। গত ১২ বছর যাবৎ যোগীনির জীবন যাপন করছেন মমতা। দিনের ১৮ ঘন্টা সৃষ্টিকর্তার তপস্যা করছেন। এক যুগ ধরে তিনি মেকআপ নিচ্ছেন না। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এক যুগ ধরে তিনি আয়নায় নিজের মুখ দেখেন না।