রুনির গোলে জয় পেল ইংল্যান্ড

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে রবিবার জয় পেল ইংল্যান্ড। ওয়েইন রুনির একমাত্র গোলে এস্তোনিয়াকে হারিয়েছে তারা।
‘ই’ গ্রুপের খেলায় ইংল্যান্ডের জয়ে ৭৩তম মিনিটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রুনি। অধিনায়ক রাগনার ক্লাভানেক লালকার্ড দেখালে দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময় একজন কম নিয়ে খেলতে হয় এস্তোনিয়াকে।
তিন ম্যাচে টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।