গাজীপুরের কাশিমপুরস্থ কেন্দ্রীয় কারাগারে সোমবার মৃত্যুদন্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম গোপাল করাতি (৫০)। তিনি ঢাকার কেরানীগঞ্জের হরিকু- করাতির ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, সকালে গোপাল করাতি বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে গোপালকে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ৫৫মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোপাল ঢাকার কেরানীগঞ্জ থানার একটি হত্যা মামলার মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি দুইবছর ধরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। গাজীপুর সদর হাসপাতালের আরএমও আব্দুস সালাম জানান, গোপাল করাতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।