রুয়েট খুলছে মঙ্গলবার

 
 
শারদীয় দুর্গা পূজা ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) খুলছে। মঙ্গলবার সকাল থেকেই রুয়েটে সকল প্রকার প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হবে। তবে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ১ম ভর্তি পরীক্ষা শেষে জানিয়ে দেয়া হবে আবাসিক হল খুলে দেয়াসহ একাডেমিক কর্মকাণ্ড ও ক্লাশ শুরুর দিন-তারিখ। সোমবার বিকালে রুয়েটের প্রেস এন্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।