প্রধানমন্ত্রীর পক্ষে গুণকে দেখতে হাসপাতালে বিশেষ সহকারী শাকিল

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সোমবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দেশের কবি নির্মলেন্দু গুণকে দেখতে যান। এসময় শাকিল কবিকে জানান, প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং দ্রুত আরোগ্য কামনা করছেন। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে কবির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।  বাংলা সাহিত্যের বিশিষ্ট এই কবি হৃদরোগে আক্রান্ত হলে শনিবার সন্ধ্যায় তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। বাসস