বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে বগুড়া- ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া(৪৫) শাজাহানপুর থানার কাটাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মিন্টু মিয়া বাইসাইকেল যোগে আড়িয়া বাজার থেকে বাড়ি ফিরছিল। আড়িয়া বাজার এলাকায় ঢাকামুখি একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিযে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বেলা ২টার দিকে মিন্টু মিয়া মারা যান।