সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিনচালিত ভ্যান উল্টে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার বিকালে উপজেলার চিংড়িখালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুলছাত্রের নাম রাম পরেশ মন্ডল (১০)। সে চিংড়িখালি গ্রামের সঞ্জয় মন্ডলের ছেলে ও পশ্চিম চিংড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, বিদ্যালয় ছুটির পর বিকালে একটি ইঞ্জিনভ্যানযোগে বাড়িতে ফিরছিলো পরেশ মন্ডল। ভ্যান চালকের কাছ থেকে পরেশ নিজেই ভ্যানটি চালাচ্ছিলো। পথিমধ্যে রাস্তার ওপর অসাবধানতাবশতঃ ভ্যানটি উল্টে গেলে সে এর নিচে পড়ে যায়।
আরও পড়ুনঃ পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ে মাদক পাচারকালে ২ ব্যবসায়ী আটক
দুর্ঘটনার পর গুরুতর আহত পরেশকে স্থানীয়রা দ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলো। পথেই সে মারা যায়। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু