ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

 
আবারো ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। দুই মাস পার হওয়ার আগেই  শীর্ষস্থান ফিরে পায় দলটি। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে এ স্থান ফিরে পায় তারা। 
অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১১৪।  দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে ভারত। এ দুই দলেরই পয়েন্ট ১১৩। বাংলাদেশর স্থান  ৯ম। সোমবার আইসিসি প্রকাশিত আইসিসি প্রতিবেদনে এ কথা বলা হয়।