ডাক বিভাগের জিপিও ফরেন শাখা থেকে দুই কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কাস্টমস। রবিবার সন্ধ্যায় মালেশিয়ায় থেকে আসা ৯ কেজি পার্সেলের একটি কৌটার ভিতর থেকে দুই কেজি স্বর্ণ জব্দ করা হয়।
জিপিও’র একটি সূত্র জানিয়েছেন, মালেশিয়া থেকে আসা নয় কেজি ঐ পার্সেল সন্দেহ হলে ফরেন পোস্ট কাস্টমসকে অবহিত করা হয়। পরে ফরেন পোস্ট কাস্টমস সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করে স্বর্ণগুলো জব্দ করে ডিসিএল শাখায় পাঠিয়েছে। মঙ্গলবার উদ্ধার হওয়া এ স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হতে পারে।
সূত্রটি আরো জানায়, পার্সেলে প্রাপকের ঠিকানায় আলম শেখ, ২৬/২৭ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা- ১০০০ লেখা রয়েছে। প্রাপকের একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। যদিও নম্বরটি বন্ধ রয়েছে।