একাত্তরে ১৫ বছর হলে মুক্তিযোদ্ধাে

 
মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা ঠিক করা হয়েছে। এ অনুসারে একাত্তর সালে যাদের বয়স ১৫ বছরের নিচে ছিল তারা বাদ পড়বেন। ১৫ বছরের কম বয়সীরা মুক্তিযোদ্ধার সহযোগী হিসাবে বিবেচিত হবেন।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ যাদের বয়স কমপক্ষে ১৫ ছিল তারা মুক্তিযোদ্ধা হিসাবে গেজেটভুক্তির আবেদন করতে পারবেন। পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের হাতে নির্যাতিত নারীরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। সোমবার রাজধানীর মগবাজারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কার্যালয়ে জামুকার ২৫তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।